আইডিবির নির্বাহী পরিচালক হলেন ইআরডি সচিব

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন।গত ২৯-৩০ জুন সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইডিবির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় তাকে সংস্থার নির্বাহী পরিচালক নির্বাচন করা হয়। তিনি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ অঞ্চল থেকে আইডিবির নির্বাহী পরিচালক হন। মোশাররাফ ভূঁইয়ার মেয়াদকাল তিন বছর, হিজরি ১৪৩৩ থেকে ১৪৩৫ পর্যন্ত। আগামী ১৪ অক্টোবর থেকে তাঁর মেয়াদ শুরু হবে। এই পদটি খণ্ডকালীন ও অনাবাসী। বিজ্ঞপ্তি।