আইবিবির বার্ষিক সাধারণ সভা

দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ৩৭তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আইবিবি কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ সরকারি মালিকানাধীন এবং বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকেরা, আইবিবির মহাসচিব ও ফেলোগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।