দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ৩৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন আইবিবি কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এতে আরও বক্তব্য দেন আইবিবির মহাসচিব মুজিবুর রহমান খান। সভায় আইবিবির ৩৫তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তগুলো ও ২০০৮ সালের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।