আইসিএবির সভাপতি হলেন সাইফুল ইসলাম

মো. সাইফুল ইসলাম ইনস্টিটিউট অব বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবদুস সালাম, শাহজাহান মজুমদার ও শওকত হোসেন।আইসিএবি কাউন্সিল বা পর্ষদের এক সভায় গতকাল বৃহস্পতিবার তাঁদের ২০১২ সাল মেয়াদে নির্বাচিত করা হয়।সাইফুল ইসলাম বর্তমানে সাইফুল শামসুল আলম অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সাফার টেকনিক্যাল অ্যাডভাইজার। তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ প্রথম শ্রেণীতে এমকম ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে তিনি চার্টার্ড অ্যাকউন্ট্যান্ট (সিএ) হিসেবে যোগ্যতা অর্জন করেন ও ১৯৯৬ সাল থেকে আইসিএবির একজন ফেলো। বিজ্ঞপ্তি।