দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) উদ্যোগে হিসাব নিরীক্ষার ওপর দুই দিনব্যাপী একটি কর্মশালা গতকাল রোববার শেষ হয়েছে। প্রথম কারিগরি অধিবেশনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ সভাপতির দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট জহিরউদ্দিন আহমেদ, এ কে এম দেলোয়ার হোসেন, বর্তমান ভাইস প্রেসিডেন্ট এ বি এম সামসুদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।