ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সদস্যদের পেশাগত মানোন্নয়নের জন্য সিপিডি প্রোগ্রাম করেছে ইনস্টিটিউটটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সভাকক্ষে গত শনিবার এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ ও চার্টার্ড সেক্রেটারিজ প্রবিধানমালা, ২০১১-এর ওপর সিপিডি প্রোগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ্। এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন বেগম এবং ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শহীদ ফারুকী বিষয়টির ওপর পর্যালোচনা করেন। বিজ্ঞপ্তি।