আইসিবির এক কোটি ৩৫ লাখ টাকার লভ্যাংশপত্র হস্তান্তর

সরকারকে এক কোটি ৩৫ লাখ টাকা নগদ লভ্যাংশ দিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ২০০৮-০৯ অর্থবছরের জন্য এ লভ্যাংশ দেওয়া হয়।গতকাল রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এক কোটি ৩৫ লাখ টাকার লভ্যাংশপত্র হস্তান্তর করেন আইসিবির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম খায়রুল হোসেন।অর্থসচিব মোহাম্মদ তারেক, অতিরিক্ত সচিব শফিকুর রহমান পাটোয়ারী, যুগ্ম সচিব অমলেন্দু মুখার্জি, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর এ সময় উপস্থিত ছিলেন।আইসিবির পক্ষ থেকে অর্থমন্ত্রীকে জানানো হয়, গত ২১ নভেম্বর অনুষ্ঠিত আইসিবির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০০৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১:১ বোনাস শেয়ার অনুমোদন করা হয়।