ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৩৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় লভ্যাংশ হিসেবে ৩৫ শতাংশ বোনাস শেয়ার ও ১৫ শতাংশ নগদ অনুমোদন করা হয়েছে। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে (এনএসসি টাওয়ার) মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ২০১০-১১ অর্থবছরে ৩৮৫ কোটি ৫২ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা আইসিবি প্রতিষ্ঠার পর সর্বোচ্চ। বিজ্ঞপ্তি।