আকতার ফার্নিশার্স লিমিটেডের ‘ঈদ উৎসব’ শীর্ষক নতুন বিক্রয় কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিষ্ঠানটির সব ধরনের আসবাবের ওপর ক্রেতাদের ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক ও আকতার গ্রুপের চেয়ারম্যান কে এম আকতারুজ্জামান এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।আকতার ফার্নিশার্সের সব শোরুমে চাঁদ রাত পর্যন্ত চলবে এই বিক্রয় কার্যক্রম। বিজ্ঞপ্তি।