আকিজ সিমেন্ট রেডিমিক্স কংক্রিট প্রকল্প সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এটি আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান।প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আকিজ গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনিক পরিচালক বদরুজ্জামান চৌধুরী, কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক এম এম জসীম উদ্দীন এবং সিভিল ম্যানেজার সিরাজুল ইসলাম।এ ছাড়াও অনুষ্ঠানে আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড ও আকিজ সিমেন্ট রেডিমিক্স কংক্রিট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।