আদমজী ইপিজেডে ভারতীয় কোম্পানির বিনিয়োগ

মেসার্স বিআরএফএল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের একটি ভারতীয় কোম্পানি আদমজী ইপিজেডে গার্মেন্টস শিল্পে প্রায় দুই কোটি ডলার বিনিয়োগ করবে। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন আহমেদ ও বিআরএফএলের নাজিম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি লিজ চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।