আন্তর্জাতিক সনদ প্রদানের ক্ষমতা পেল এসভিসিএল

ইউজিআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সোশ্যাল ভিশন করপোরেশন লিমিটেড (এসভিসিএল) বাংলাদেশে আইএসও সার্টিফিকেশন বা সনদপত্র প্রদান, সোশ্যাল কমপ্লায়েন্স, অডিট, প্রি-শিপমেন্ট ইত্যাদি কার্যক্রম পরিচালনার ক্ষমতা পেয়েছে।এসএস সার্টিফিকেশন সার্ভিসেসের সঙ্গে সম্প্রতি এক চুক্তি সম্পাদনের সুবাদে এসভিসিএল এই ক্ষমতা পেয়েছে।এই চুক্তির ফলে এসভিসিএল এখন সব ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, খাদ্য উৎপাদনকারী, তথ্যপ্রযুক্তি (আইটি) ও চামড়াশিল্প প্রতিষ্ঠানকে সনদ দিতে পারবে। বিজ্ঞপ্তি।