আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ‘আর্থিক প্রতিষ্ঠানে আইনি কাঠামো’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে।কর্মশালাটির উদ্বোধন করেন আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। এতে উপস্থিত ছিলেন আইন ও সংসদ বিভাগের সচিব এম শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, আইন ও প্রশাসনবিষয়ক প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক জাকির হোসেন, ব্যারিস্টার আবদুল হালিম, ব্যারিস্টার এ কে এম রবিউল হাসান এবং আইডিএলসির লিগ্যাল অ্যাফেয়ার্সের প্রধান ব্যারিস্টার মিজানুর রহমান।কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন আইন ও সংসদ বিভাগের সচিব এম শহিদুল হক। বিজ্ঞপ্তি।