আসবাব খাতের শ্রমিকদের দক্ষতা বাড়াতে মানিকগঞ্জের সিঙ্গাইরে নাদিয়া ফার্নিচারের কারখানায় গত বৃহস্পতিবার এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কানাডা সরকারের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পরিচালিত একটি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। সব মিলিয়ে পাঁচটি শিল্পের ছয় হাজার শ্রমিক এই প্রশিক্ষণ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে নাদিয়া ফার্নিচারের এমডি এ করিম মজুমদার, কানাডীয় হাইকমিশনের জ্যেষ্ঠ উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, আইএলওর জ্যেষ্ঠ দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ মাইকেল আক্সম্যান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি