বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড আগামী ১২ আগস্ট থেকে পুনরায় ঢাকা-ব্যাংকক পথে উড়তে শুরু করবে। ইউনাইটেডের ১৭০ সিটের এমডি-৮৩ এয়ারক্রাফট সপ্তাহে দুই দিন (প্রতি রোববার ও বৃহস্পতিবার) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ব্যাংককের পথে চলাচল করবে। এই পথে সর্বনিম্ন একমুখী বিশেষ ভাড়া ১৩ হাজার ৬১৩ টাকা, আর দ্বিমুখী ভাড়া ২১ হাজার ৮৬১ টাকা (সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ) নির্ধারণ করা হয়েছে।ইউনাইটেড এয়ারওয়েজের বিমান বর্তমানে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, কাঠমান্ডু ও কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট ও কলকাতার পথে ফ্লাইট পরিচালনা করছে। আর অভ্যন্তরীণ ক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী ও সৈয়দপুরের পথে ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।