ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার ঢাকার সেনা মালঞ্চে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এজিএমে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০১৬ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন। বিজ্ঞপ্তি