সাভারের কবিরপুর বাণিজ্যিক এলাকার নিজস্ব ফ্যাক্টরিতে গত শনিবার হয়ে গেল ইউনিটেক প্রডাক্টস (বিডি) লিমিটেডের দিনব্যাপী সেলস কনফারেন্স। সারা দেশ থেকে প্রায় ৩১০ জন ডিলার এই কনফারেন্সে অংশ নেন। এ সময় ইউনিটেকের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ ডিলারদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি তিনটি নতুন মডেলসহ ইউনিটেক স্মার্ট টিভির মোড়ক উন্মোচন করেন। পরে জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে সেরা ডিলারদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি