চট্টগ্রামের মুরাদপুরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শাখা গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া।
এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ও এসভিপি মো. মাইনুল ইসলাম চৌধুরী এবং মুরাদপুর শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।