ইউসিবিএলের বার্ষিক ব্যবসা সম্মেলন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) বার্ষিক ব্যবসা সম্মেলন ২০১০ সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এম এ কালাম, অডিট কমিটির চেয়ারম্যান এম এ সবুর, পরিচালক এম এ হাসেম, ইউনুস আহমেদ, কাজী এনামুল হক, নূর উদ্দিন জাভেদ, শরিফ জহির, সাব্বির আহমেদ ও সেতারা বেগম এবং ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া বক্তব্য দেন। এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম ও মামুন-উর রশিদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।