ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, জিপিএইচ ইস্পাত লিমিটেডের নতুন ইন্টিগ্রেটেড স্টিল মিল স্থাপনে ১ হাজার ২৩২ কোটি টাকার ফান্ড গঠনে লিড অ্যারেঞ্জার ও সিকিউরিটি এজেন্টের ভূমিকা পালন করবে ইউসিবি। প্রকল্পটির মোট ব্যয় হবে ১ হাজার ৭৬০ দশমিক ৫০ কোটি টাকা। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ জাহাঙ্গীর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।