ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন গতকাল বুধবার কক্সবাজারে মোটেল উপলে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। শুভেচ্ছা বক্তব্য দেন পরিকল্পনা ও বাণিজ্যিক পরিচালক হাসনিন মুক্তাদির।সম্মেলনে জানানো হয়, ইনসেপ্টা ২০১০ সালে সর্বমোট ৫৪টি নতুন ওষুধ বাজারজাত করেছে। বর্তমানে ইনসেপ্টার মোট ওষুধসংখ্যা ৫৯৬টি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিক্রয় ও বিতরণ মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন এবং বিপণন ব্যবস্থাপক ই এইচ আরেফিন আহমেদ ও এহসান আজিজ।সম্মেলন অনুষ্ঠানে ২০১০ সালের সেরা অর্জনকারীদের তাঁদের সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।