ইপিজিএলের শেয়ার কিনবে আইসিবি

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) ৭০ লাখ চার হাজার ৮০০ টাকা মূল্যমানের প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার কিনবে।
এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি চুক্তি হয়েছে। ইপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন রশিদ ও কোম্পানি সচিব গোপাল চন্দ্র দেবনাথ এবং আইসিবির এমডি ফায়েকুজ্জামান, আইসিবি-সিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম ডি আলাউদ্দিন খান, আইসিএমএলের সিইও এম ডি মশিউর রহমান এবং আইএসটিসিএলের সিইও জুবাইদা নাসরিন চুক্তিপত্রে সই করেন।
এ ছাড়া অনুষ্ঠানে আইসিবির মহাব্যবস্থাপক আবদুর রউফ, সহকারী মহাব্যবস্থাপক অসিত কুমার চক্রবর্তীসহ প্রতিষ্ঠানগুলোর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।