ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ২০১২ সালের শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার অনুষ্ঠিত ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম গাজিউল হক। সভায় ব্যাংকের পরিচালক মীর নাসির হোসেন, এ এম শওকত আলী, এ কিউ আই চৌধুরী, মিয়া মোহাম্মদ আবদুর রহীম, আসিফ মাহমুদ, অরমান রাফে নিজাম ও গাজী মো. সাখাওয়াৎ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, কোম্পানি সচিব সাফিয়ার রহমান উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ২০১২ সালে ইবিএলের পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় ৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। একই বছরে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ আগের বছরের চেয়ে ২৫ দশমিক ১২ শতাংশ বেড়ে ১৪ হাজার ৭১৪ কোটি ৮০ লাখ টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য বছরে ইবিএলের কর-পূর্ববর্তী মুনাফা আগের বছরের তুলনায় ২ দশমিক ২০ শতাংশ বেড়ে ৪২২ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ ছাড়া ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৩ টাকা ৭২ পয়সা। বিজ্ঞপ্তি।