ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বাজেট ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা গতকাল ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠািত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মাহ্বুব উল্লাহ্ এবং দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এ বি এম শহিদুল ইসলাম ও ব্যবসায় অনুষদের ডিন নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি।