ঈদে ৫ দিন পুঁজিবাজার বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৭ থেকে ৩১ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ থাকবে। মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ৩ আগস্ট আগের নিয়মে ডিএসইতে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

ডিএসইর মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ২৭ থেকে ৩১ জুলাই লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে সিএসই সূত্রে জানা গেছে।