মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ঢাকার উত্তরার শাহ্ মখদুম এভিনিউতে সম্প্রতি ৭৫তম শাখা খুলেছে।ব্যাংকের পরিচালক ইয়াসমিন হক শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আবদুল মালেক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিস এ খান, অতিরিক্ত এমডি আহসান-উজ জামান, ডিএমডি কামরুল ইসলাম চৌধুরী ও হাসেম চৌধুরী, ঢাকা বিভাগের ক্লাস্টার হেড এ কে এম শামীম, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।