উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখার নতুন কার্যালয় উদ্বোধন

উত্তরা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম সম্প্রতি ব্যাংকের জয়দেবপুর শাখার কার্যালয় চান্দনার আউটপাড়ার টাঙ্গাইল রোডের মঞ্জু টাওয়ারে উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের পরিচালক তোফাজ্জল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ আবদুল আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ মতিন, উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, আঞ্চলিক প্রধান নারায়ণ চন্দ্র বসাকসহ ঊর্ধ্বতন নির্বাহী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।