ভারতের বাজাজ অটো লিমিটেডের আমন্ত্রণে ৬০ জন ডিলার নিয়ে উত্তরা মোটরসের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্প্রতি ছয় দিনব্যাপী ভারত ভ্রমণ করেন। ভ্রমণকালে তাঁরা বাজাজ অটো লিমিটেডের করপোরেট অফিস ও কারখানাগুলো পরিদর্শন করেন। বাজাজ অটো লিমিটেডের প্রেসিডেন্ট রাকেশ শর্মা, উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ডিলারদের করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।