মুঠোফোনের অপারেটরদের বৈশ্বিক সংগঠন গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশন (জিএসএমএ) সম্প্রতি ‘এমউইমেন প্রোগ্রাম’ শীর্ষক একটি কর্মসূচি ঘোষণা করেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন ও যুক্তরাজ্যের ‘শেরি ব্লেয়ার ফাউন্ডেশন ফর উইমেন’-এর প্রতিষ্ঠাতা শেরি ব্লেয়ারের সহায়তায় কর্মসূচিটি চালু করা হয়।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন হিলারি রডহ্যাম ক্লিনটন, শেরি ব্লেয়ার এবং জিএসএমএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বোর্ড সদস্য রব কনওয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের মুঠোফোন অপারেটর বাংলালিংকের প্রতিনিধিত্ব করেন এর জনসংযোগ ও যোগাযোগ প্রধান ইরাম ইকবাল। বিজ্ঞপ্তি।