
১৯৯৩ সালে মাধ্যমিক (এসএসসি) পাস শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব আগামী আগামী ২৫ ডিসেম্বর। পুনর্মিলনী উৎসব হবে ঢাকার পূর্বাচলের সি শেল পিকনিক পার্কে।
‘আমরা ৯৩’ নামের ফেসবুক গ্রুপ এই পুনর্মিলনী উৎসবের আয়োজন করেছে। পুনর্মিলনীর নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী ১০ ডিসেম্বর। পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের ঠিকানা-<https://cutt.ly/amra 93 reunion>। নিবন্ধন ফি ১ হাজার টাকা।
নিবন্ধনের জন্য নিজের ছবির পাশাপাশি বিকাশে (০১৩-১২৬৭২৯৩১) নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্য ও সহায়তার জন্য সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৭০৯৩১৯৯৩ নম্বরে যোগাযোগ করা যাবে।