ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আইসিসিবির কর্মশালা

ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ (আইসিসিবি) একটি কর্মশালার আয়োজন করেছে। গত শনিবার কর্মশালাটির উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আইসিসিবি নির্বাহী পর্ষদের সদস্য সৈয়দ মঞ্জুর এলাহী। এতে আইসিসিবির ব্যাংকিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মামুন রশিদ বক্তব্য দেন। রিসোর্স পারসন ছিলেন এইচএসবিসি বাংলাদেশের ক্রেডিট রিস্ক অফিসার জনসং চ্যাং। এ ছাড়া আইসিসিবির মহাসচিব আতাউর রহমানও কর্মশালায় বক্তব্য দেন। আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।