এইচএসবিসি কুমিল্লা ইপিজেডে এটিএম বুথ খুলেছে

এইচএসবিসি কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) এটিএম বুথ খুলেছে।বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শামসুল ইসলাম সম্প্রতি এটিএম বুথটির উদ্বোধন করেন।এ সময় বেপজা, কুমিল্লা ইপিজেড ও এইচএসবিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।