জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল মঙ্গলবার প্রায় দুই হাজার ৬৬৩ কোটি টাকা ব্যয়সংবলিত নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পগুলো সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলো হলো: কালনী-কুশিয়ারা নদী ব্যবস্থাপনা, বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন; উচ্চমাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান; (৪র্থ পর্যায়) (২য় সংশোধিত); মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজিরটেক ব্রিজ হয়ে শরীয়তপুর সড়কটি চার লেনে উন্নীতকরণ; নগরবাড়ী ফেরিঘাট প্রান্তে বাঁধেরহাট-খয়েরচর সড়ক নির্মাণ (সংশোধিত); কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ; সড়ক ও রেলপথ বিভাগের ‘গাবতলী-সোয়ারীঘাট (বাদামতলী) সড়ককে চার লেনে উন্নীতকরণ; ১০টি ড্রেজার, ক্রেনবোট, টাগবোট, অফিসার হাউসবোট ও ক্রু-হাউসবোটসহ অন্যান্য সরঞ্জাম/যন্ত্রপাতি সংগ্রহ এবং মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প। তথ্য বিবরণী।