বাণিজ্য সংবাদ

এক্সিম ব্যাংকের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা

এক্সিম ব্যাংকের ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ-লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করে তা গ্রহণ করা হয় এবং ওই বছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।