এক মাসে আড়াই হাজার ব্যবসাপ্রতিষ্ঠান অনলাইনে মূল্য সংযোজন কর (মূসক) নিবন্ধন বা ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) নিয়েছে; যা ১৫ মার্চ শুরু হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনলাইন প্রকল্প সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১ জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে এনবিআর। নতুন আইন বাস্তবায়ন শুরু হলে সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অনলাইনে নিবন্ধন নিয়ে মূসক পরিশোধ করতে পারবে।
নতুন মূসক আইন বাস্তবায়নের আগে নতুন ও পুরোনো সব ব্যবসায় প্রতিষ্ঠানকে ইবিআইএন নিতে হবে। ১ জুলাই থেকে পুরোনো ব্যবসায় নিবন্ধন চলবে না। ‘ভ্যাট অনলাইন’ ওয়েবসাইটে গিয়ে নতুন নিবন্ধন নেওয়া যায়।