এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাহায্যপুষ্ট প্রকল্পগুলোর ফলাফল মূল্যায়নে গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইআরডির যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ ও বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এডিবির সহায়তায় দেশে এখন ৮২টি ঋণ ও অনুদানের মাধ্যমে প্রায় ৬০০ কোটি ডলারের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিজ্ঞপ্তি