নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে চলছে ‘গৌরবের দুই যুগ পূর্তি’ উৎসব। নয় দিনের এই উৎসবের চতুর্থ দিন গত রোববার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম এবং সদস্য এম এ হাশেম। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে ট্রাস্টি সদস্য বেনজীর আহমেদ, রেহানা রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।