এনসিসি ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং জুনিয়র অফিসারদের নিয়ে দুদিনব্যাপী ‘ব্যাংকিং ইনডাকশন কোর্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে শেষ হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোসলেহ্ উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, এ জেড এম সালেহ্ ও মো. হাবিবুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার শামসুর রহমান চৌধুরী এবং মানবসম্পদ বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফি মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে তিনটি পর্বে মোট ১৬৬ জন নবনিযুক্ত অফিসার এতে অংশ নেন। বিজ্ঞপ্তি