এপির বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় সম্প্রতি আয়ুর্বেদীয় ফার্মাসি (এপি, ঢাকা) লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন ২০০৯ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডকম লিমিটেডের ডিএমডি নাজিম ফারহান চৌধুরী, এপির গ্রুপ চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সী, চেয়ারম্যান রাকিব মো. ফখরুল, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজী মো. ফখরুল। সম্মেলনে সারা দেশ থেকে কোম্পানির পরিবেশকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনে কোম্পানির মহাব্যবস্থাপক রিয়াজুল হাসান এপির সাম্প্রতিক কর্মকাণ্ড ও ভবিষ্যত্ পরিকল্পনা উপস্থাপন করেন।এ ছাড়া সম্মেলনে সেরা সেরা পরিবেশকদের ক্রেস্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি