মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) প্রধান কার্যালয় ঢাকার গুলশানের এমটিবি সেন্টারে সম্প্রতি এমটিবি এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এমটিবির চেয়ারম্যান এম এ রউফ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান। প্রথম বছরে ২৪টি এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে ১৪টি জেলায় সফলতার সঙ্গে ব্যাংকিং সেবা দিয়ে আসছে এমটিবি এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট। বিজ্ঞপ্তি