করপোরেট সংবাদ

এমটিবি ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

.

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে সম্প্রতি এক চুক্তি হয়েছে। ঢাকায় এমটিবির প্রধান কার্যালয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ কবির এবং এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক চুক্তিপত্রে সই করেন। চুক্তির ফলে এমটিবির কার্ডধারী গ্রাহকেরা এই হাসপাতালে বিভিন্ন পরীক্ষার ওপর ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এবং এমটিবির ক্রেডিট কার্ড গ্রাহকেরা কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি