মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সিএসআর সংস্থা বিজ্কেয়ারের সঙ্গে যৌথ উদ্যোগে সুন্দরবনে ‘দ্য ম্যানগ্রোভ চিলড্রেন’ নামক একটি প্রকল্প চালাবে। এ উপলক্ষে সম্প্রতি গুলশানে এমটিবির প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়। বিজ্কেয়ারের প্রধান কার্যনির্বাহী মহিউদ্দীন বাবর এবং এমটিবির পরিচালক রাশেদ এ চৌধুরী চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।