বিশ্বের বেসামরিক বিমান চলাচল ইতিহাসে উড়োজাহাজের সবচেয়ে বড় ক্রয়াদেশ প্রদান করেছে এমিরেটস এয়ারলাইন।
এসব উড়োজাহাজের মধ্যে রয়েছে ১৫০টি বোয়িং ৭৭৭x এবং ৫০টি অতিরিক্ত এয়ারবাস এ৩৮০। বোয়িংগুলোর ৩৫টি ৭৭৭-৮x এবং ১১৫টি ৭৭৭-৯x। উড়োজাহাজগুলোর তালিকামূল্য প্রায় নয় হাজার ৯০০ কোটি মার্কিন ডলার।
দুবাই এয়ারশোতে গত সোমবার এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাঈদ আল-মাকতুম বোয়িংয়ের চেয়ারম্যান, জিম ম্যাকনেমি এবং এয়ারবাসের প্রধান নির্বাহী ফেব্রিস ব্রেজিয়ারের সঙ্গে উড়োজাহাজ ক্রয়-সংক্রান্ত চুক্তিগুলো স্বাক্ষর করেন। এসময় দুবাইয়ের
প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।