
এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের ২০১৩-১৫ সাল মেয়াদি কার্য-নির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রিমিয়াম সিড কোম্পানির স্বত্বাধিকারী সৈয়দ এ কে এম আসাদুল আমীন।
সম্প্রতি সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন হচ্ছে দেশের বেসরকারি খাতের বীজ শিল্পের সংগঠন। বিজ্ঞপ্তি।