এলপিজিচালিত দুই যান আনল রানার

ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাজাজের দুটি মডেলের যান বাজারে আনল রানার অটোমোবাইলস। এর মধ্যে তিন চাকার একটি বাহন পণ্য পরিবহন ও চার চাকার বাহনটি যাত্রী পরিবহনের জন্য। এ দুটি বাহনই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দিয়ে চালানো যাবে। একই সঙ্গে তা ডিজেলেও চলবে।
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল সোমবার এসব গাড়ির বিপণন কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, বাজাজের মহাব্যবস্থাপক মনীষ সিং রাথোর, রানার অটোমোবাইলসের এমডি মুকেশ শর্মা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি