এসইসিতে আরেকজন সদস্য নিয়োগ

সরকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হিসেবে সাবেক জেলা জজ মো. আ. সালাম সিকদারকে নিয়োগ দিয়েছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় এ-সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এ নিয়ে এসইসির সদস্য সংখ্যা দাঁড়াল চার-এ। কমিশনের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ চারজন সদস্য নিয়ে এসইসি গঠিত হলো।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, গতকালই অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ রফিকুর করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।