পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য মো. আনিসুজ্জামানকে পদত্যাগ করতে বলা হয়েছে।আজ বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী টেলিফোনে তাঁকে পদত্যাগ করতে বলেন।আনিসুজ্জামান আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের ইচ্ছায় যেকোনো সময় তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন।