এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা গণমাধ্যমের

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ে গণমাধ্যমকর্মীদের জন্য কর্মশালার আয়োজন করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি। রাজধানীর ব্র্যাক সেন্টারে গত শনিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের ৩২ জন কর্মী অংশ নেন।
সিপিডির বাংলাদেশের উন্নয়নের স্বাধীন পর্যালোচনা (আইআরবিডি) কর্মসূচির আওতায় এ ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। সিপিডির সংশ্লিষ্ট খাতের গবেষকেরা কর্মশালায় প্রশিক্ষণ দেন। সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান দুটি স্বল্পোন্নত দেশ (এলডিসি) ও এসডিজি নিয়ে বক্তব্য দেন। কর্মশালার অংশগ্রহণমূলক অধিবেশনগুলো পরিচালনা করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। বিশিষ্ট শিক্ষাবিদ ও সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মনজুরুল ইসলাম অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের হাতে সনদ তুলে দেন।