সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলীসহ প্রধান কার্যালয়ের পদস্থ কর্মকর্তা এবং ব্যাংকের ৪৭টি শাখার ব্যবস্থাপকেরা। বিজ্ঞপ্তি।