সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড রাজধানী বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারে ২৪তম শাখার কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান এ এম আমজাদ হোসেন শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের পর্ষদ সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম ছাড়াও ব্যাংকের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।